ডুয়ার্স এর কোনো এক অরণ্যে হারিয়ে গিয়েছিলাম... কুয়াশা ঢাকা চারিদিক.. তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। কুয়াশা ঢেকে দিলে সেই জায়গার আর কোনো দিক থাকেনা। যেদিকেই যাই মনেহয় সেই দিকেই যাওয়া উচিত.. তুমিও সেই কুয়াশা ঢাকা আরণ্যের মতন। তোমার অনেক দিক অনেক কোন।.. কখনো মমতা মাখা শিক্ষিকা কখনো ঝগড়ুটে তর্কবাগিশ মেয়ে, কখনো খিলখিল করে হেসে ওঠা শৈশব... যদি আমার হও কখনো তাহলে সারাজীবন কুয়াশায় মুড়িয়ে রেখো আমায়। শুনেছি কুয়াশার ভেতরে কম শীত করে... থাকবো নাহয় তোমার উষ্ণতার গভীরে . -ঋতজ্যোতি রায়